ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

পরিবেশ বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দা রিজওয়ানা হাসান

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ অগাস্ট ২০২৪, ১২:৩৬ বিকাল

Link Copied!

নতুন বাংলাদেশের ডাক দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের পরিবেশ বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বর্তমানে পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।

রিজওয়ানা হাসান ১৯৬৮ সালের ১৫ জানুয়ারি হবিগঞ্জ জন্মগ্রহণ করেন। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ  থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন । ১৯৯৩ সালে এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন। ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ করেন।

রিজওয়ানা হাসান বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার, প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ ,২০০৯ সালে টাইম সাময়িকীর হিরোজ অব এনভায়রনমেনন্ট খেতাব পায়। এছাড়াও তিনি ২০১২ সালে র‌্যামোন ম্যাগসেসে পুরস্কার পান।

তিনি জলাশয় ভরাট করে আবাসন তৈরি, পলিথিনের যথেচ্ছ ব্যবহার, পাহাড় কাটা, বন ধ্বংস, চিংড়ির ঘের, সেন্টমার্টিন্স দ্বীপে অবৈধ স্থাপনা নির্মাণ ইত্যাদি নানা ক্ষেত্রে যেখানেই পরিবেশের ক্ষতি সাধিত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেই তিনি এবং তার নেতৃত্বে বেলা, পরিবেশ রক্ষায় আইনিভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও তিনি নিজেরাও করি সংগঠন ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভলপমেন্ট-এর একজন সদস্য। এ ছাড়া তিনি আন্তর্জাতিকভাবে ফ্রেন্ডস অব আর্থ ইন্টারন্যাশনাল-এর নির্বাহী সদস্য; এনভায়রনমেন্টাল ল অ্যালায়েন্স ওয়ার্ল্ডওয়াইড এবং এনভায়রনমেন্টাল ল কমিশন অব দ্য আইইউসিএন-এর সদস্য।

Facebook Comments Box

আরও পড়ুন

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা