ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধু সুরক্ষা বীমার নাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২ নভেম্বর ২০২৪, ৩:১৮ বিকাল

Link Copied!

রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’র বাজারজাতকৃত একটি বীমা পলিসির নাম পরিবর্তন করা হচ্ছে। এই পলিসির নাম- বঙ্গবন্ধু সুরক্ষা বীমা। বর্তমান নামটি পরিবর্তন করে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’ নামকরণের প্রস্তাব করা হয়েছে।

এরইমধ্যে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র কাছে এ সংক্রান্ত একটি আবেদন দাখিল করেছে সংস্থাটি। করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত আবেদনটি গত ১৭ অক্টোবর কর্তৃপক্ষে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাধারণ বীমা করপোরেশনের প্রস্তাবনার প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সার্কুলার নং-নন-লাইফ ৭৯/২০২০ এর মাধ্যমে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা” নামক একটি জনবীমা পলিসি অনুমোদন করে।

উক্ত অনুমোদনের আলোকে সাধারণ বীমা করপোরেশন দেশব্যাপী এর শাখাসমূহের মাধ্যমে বীমা পলিসিটি ইস্যু করা আসছে। বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাজারজাতকরণের সুবিধার্থে আলোচ্য বীমা পলিসিটির নাম পরিবর্তন করা প্রয়োজন।

এমতাবস্থায় বিদ্যমান প্রিমিয়াম হার, টার্মস এন্ড কন্ডিশনস অপরিবর্তিত রেখে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা পলিসির শিরোনাম পরিবর্তন করে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’ নামকরণের মাধ্যমে বিপণনের সদয় অনুমোদনের জন্য অনুরোধ জানানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত