ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পদ্মার ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জুন ২০২৫, ৬:৪০ বিকাল

Link Copied!

পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন মুন্সিগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাঙনপ্রবণ এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শম্ভু হালদারকান্দি এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি টানা বৃষ্টির কারণে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে ইউনিয়নের শম্ভু হালদারকান্দি, সরদার কান্দি, বানিয়াল, মহেশপুর, রাঢ়ী পাড়া, আশুলির চর, পূর্ব রাঢ়ী পাড়াসহ অন্তত ১০টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বসতভিটা হারানোর শঙ্কায় আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।

মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্তরা বলেন, “প্রতিবছর বর্ষা মৌসুম এলেই আমরা আতঙ্কে থাকি। অথচ দীর্ঘদিন ধরেই ভাঙন রোধে কোনো কার্যকর বা স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত জিও ব্যাগ ফেলে জরুরি ব্যবস্থা না নিলে বিপর্যয় আরও বাড়বে।”

তারা আরও জানান, বিগত তিন বছরে পদ্মার ভাঙনে দেড় শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছে। অথচ এখনো পর্যন্ত কার্যকর কোন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভাঙন রোধে শীঘ্রই কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

পরামর্শ: ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর স্থায়ী রক্ষা বাঁধ নির্মাণ এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা