ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ বিকাল

Link Copied!

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। গত সোমবার রাতে পদ্মা নদীর চরখানপুর এলাকা থেকে লাশগুলো উদ্ধার করেন স্থানীয়রা। মৃতরা হলেন চর মাজারদিয়া গ্রামের এনামুলের ছেলে মো. রাজু (২২), এন্তাজুলের ছেলে মো. সবুজ (২০), খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮) এবং কালামের ছেলে মো. ফারুক (১৯)। তারা সবাই চর মাজারদিয়ার বাসিন্দা।

গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে রাজশাহী শহরের ওপারে ভারতীয় সীমান্তের কাছে চর মাজারদিয়াসংলগ্ন পদ্মা নদীতে স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এলাকাবাসী জানান, ডুবে যাওয়া ওই ছোট নৌকায় ১৬ শ্রমিক ছিলেন। তারা মিডলচরে টমেটোর জমিতে কাজ করে ফিরছিলেন। ১২ জন সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। সোমবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় সার্ভিসের ডুবুরি দল। নদী উত্তাল ছিল। লাশ ভেসে ওঠার খবর পেয়ে স্থানীয়রা রাত সাড়ে ১০টার দিকে পদ্মা নদীর চরখানপুরে প্রথমে রাজু ও মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করেন। রাত ২টার দিকে উদ্ধার হয় সবুজ ও ফারুকের মরদেহ।

সবুজের ভগ্নিপতি মোজারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে নদীতে নৌকা নিয়ে টহল দিচ্ছিলাম। মরদেহ উদ্ধারের পর গতকাল সকালে চর মাজারদিয়ারে জানাজা শেষে চারজনকে দাফন করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!