ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পঞ্চগড়ে পরিবেশ রক্ষায় অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৫, ১০:২৪ সকাল

Link Copied!

পঞ্চগড় জেলায় শব্দ ও বায়ুদূষণ প্রতিরোধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একাধিক ট্রাকচালকের বিরুদ্ধে জরিমানা আদায় এবং অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এলাকায় এ অভিযান পরিচালিত করেন পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী।

অভিযানে মোট ৪টি ট্রাকের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে সর্বমোট ২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অতিরিক্ত শব্দদূষণের দায়ে ৩টি ট্রাকচালককে মোট ১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয় এবং তাদের ট্রাক থেকে ৫টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এদিকে, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক অপরিচ্ছন্ন থাকায় রাস্তায় ধুলাবালি ছড়ানোর অভিযোগে ১ ট্রাকচালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। অভিযান চলাকালে জেলা পুলিশ, পঞ্চগড় সর্বাত্মক সহায়তা প্রদান করে।

এ বিষয়ে পঞ্চগড় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। কেউ পরিবেশ বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা