ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পঞ্চগড়ে কুয়াশা, দেশে বাড়বে শীতের প্রভাব

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অক্টোবর ২০২৫, ১০:২৪ সকাল

Link Copied!

বাংলার প্রকৃতিতে ধীরে ধীরে ধরা দিচ্ছে শীতের হালকা পরশ। শিশিরভেজা ঘাস আর কুয়াশাচ্ছন্ন ভোর জানিয়ে দিচ্ছে— শীত আর খুব দূরে নয়। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। কখনও কখনও ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো এলাকা।

শহরের ব্যস্ত জীবনে এখনো ঠাণ্ডা তেমন না লাগলেও আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সময় গড়ালেই বদলে যাবে আবহাওয়ার চিত্র। মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে, আর তার জায়গা নিতে প্রস্তুত শীত।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অক্টোবরের শুরুতেই বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এই তিন মাসের পূর্বাভাস প্রকাশ করেছে। এতে বলা হয়, মৌসুমি বায়ু অক্টোবরের প্রথমার্ধেই ধাপে ধাপে বিদায় নিতে পারে। এর পর ধীরে ধীরে নামবে শীত।

তবে শীত নামার আগে সারাদেশে কিছুটা বজ্রঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরজুড়ে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের পরিমাণও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হতে পারে। বিশেষ করে উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় এর প্রভাব বেশি দেখা দিতে পারে।

আবহাওয়াবিদদের মতে, নভেম্বর থেকে শীত ধীরে ধীরে বাড়বে এবং ডিসেম্বরের মধ্যভাগে শৈত্যপ্রবাহে কাঁপবে উত্তরাঞ্চল। জানুয়ারি হতে পারে এবারের শীতের সবচেয়ে ঠাণ্ডার সময়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা