ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ সকাল

Link Copied!

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। হিমেল বাতাস ও ভোরের হালকা কুয়াশায় ক্রমেই বদলে যাচ্ছে আবহাওয়ার চিত্র। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর বাড়ছে ঠান্ডার অনুভূতি। এরই মধ্যে এক দিনের ব্যবধানে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করে ছড়িয়ে পড়ছে সূর্যের আলো। ভোর থেকেই জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকেরা। তবে সকালে কাজে বের হওয়া এসব মানুষের মধ্যে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

ভ্যানচালক রবি ইসলাম বলেন, সকালে ভ্যান নিয়ে বের হলে এখন বেশ ঠান্ডা অনুভূত হয়। বিশেষ করে ভোরে চলাচলের সময় হিমেল বাতাস লাগে। তবে দিনের বেলায় রোদ উঠলে আবার গরম অনুভূত হয়।

চা শ্রমিক আবদুল খালেক বলেন, ভোরে চা-বাগানে কাজ করতে গেলে ঠান্ডা বেশি লাগে। আগে পাতলা কাপড় পরেই কাজে যাওয়া যেত, এখন সকালে চাদর কিংবা গরম কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত অনেককেই কাঁথা ও চাদর গায়ে জড়িয়ে থাকতে হচ্ছে।

হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন ঘটে কিছুটা আগেই। অক্টোবরের শেষভাগ থেকেই জেলায় শীতের আমেজ স্পষ্ট হতে শুরু করে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা আরও বাড়তে থাকে।

শীতের আগমনী বার্তার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে মৌসুমি পিঠার দোকান। সন্ধ্যা নামতেই ভাপা, চিতই ও পাকান পিঠার আয়োজনে জমে উঠছে বাজার। শীতের আমেজ উপভোগ করতে এসব দোকানে ভিড় করছেন ক্রেতারা।

এদিকে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের ভাষ্য, শিশু ও বয়স্কদের অনেকে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার সকাল ৬টায় সেখানে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ফলে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা