ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ

নড়াইল জেলায় তামাকজাত দ্রব্যের স্বাস্থ্য ক্ষতি সংক্রান্ত লিফলেট প্রচারের সিদ্ধান্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৩, ১:৩৭ অপরাহ্ণ

Link Copied!

Exif_JPEG_420

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্তকরণে ‘তামাক নিয়ন্ত্রণে জেলায় মোবাইল কোর্ট পরিচালনা,পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপানমুক্তকরণ, তামাক বিরোধী প্রচার-প্রচারণা এবং তামাক কোম্পানীর বিজ্ঞাপন অপসারণে করণীয় সম্পর্কে ৪টি দলীয় আলোচনা থেকে সুপারিশ গ্রহণ করে নড়াইল জেলায়।।  নড়াইলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে মুলপ্রবন্ধ উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইয়ের হোসেন চৌধুরী সোমবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় নড়াইল জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে।

Exif_JPEG_420

প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব আনজুমান আরা এসব সুপারিশের উপর মতামত ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

দলীয় আলোচনায় সুপারিশ সমূহের মধ্যে ছিলো,সরকারি সকল মিটিং,সেমিনার,আলোচনা সভায় ৫ (পাঁচ) মিনিট সময়কাল পর্যন্ত তামাকজাত দ্রব্যের ক্ষতিকর ও ভয়াবহতার উপর আলোচনা রাখা, ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক উল্লেখ করে লিপলেট তৈরি করে তা ডোর টু ডোর ক্যাম্পেইন ও প্রদর্শন এবং  সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর সম্পর্কে শিক্ষার্থীদের কাউন্সিলিং করার সিদ্ধান্ত নেয়া হয়। তামাক বিরোধী পথ নাটক প্রদর্শন; মসজিদ ও মন্দিরে  ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক সমূহ উল্লেখ করে আলোচনা করাসহ সকল গণমাধ্যমে (প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সংস্করণ) তামাকজাত দ্রব্যের ক্ষতিকর ও ভয়াবহতার সচিত্র ছবি বা ৫ সেকেন্ডের একটি ভিডিও প্রদর্শন করার সিদ্ধান্ত নেয়া হয়।

Exif_JPEG_420

জেলা ও উপজেলা পর্যায় টাস্কফোর্স কমিটি নিয়মিত করা এবং কমিটির সিদ্ধান্ত সমূহ যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা এবং  মোবাইল কোর্ট জোরদারকরণ, সকল যান ও ননযান পরিবহণে ধুমপান ও তামাকজাত দব্যের ক্ষতির ছবিযুক্ত স্টিকার প্রদর্শন করারও সিদ্ধান্ত গৃহীত হয়।  সোস্যাল মিডিয়াতে বিজ্ঞাপন বন্ধে প্রয়োজনে আইনের সংশোধনী আনা; প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে একটি করে ধুমপান ও তামাক বিরোধী প্রচারণার বিলবোর্ড প্রদর্শন করা প্রভৃতি।

সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব আনজুমান আরা, সিভিল সার্জন,কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক দীপক রায়,সমাজসেবার দপ্তরের উপপরিচালক রতন কুমার হালদার,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগি অধ্যাপক আনন্দ মোহন,বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধি কাজী হাফিজুর রহমান,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু,এইড ফাউন্ডেশনের কাজী মোহাম্মদ হাসিবুল হক,নিপাদ সড়কের সৈয়দ খায়রুল আলম প্রমূখ।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা