ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

নড়াইলে ৪ হাজার ৯৫৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ মে ২০২৪, ১২:০৯ বিকাল

Link Copied!

নড়াইল, চলতি বোরো মৌসুমে জেলার ৩ উপজেলায় ৪ হাজার ৯৬৫ মেট্রিক টন বোরো সিদ্ধ ও আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে চাল কেনা হবে বলে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ২ হাজার ৩১১ মেট্রিক টন সিদ্ধ চাল, লোহাগড়া উপজেলায় ১ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং কালিয়া উপজেলায় ৪৯২ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এছাড়া নড়াইল সদর উপজেলায় ৩০৬ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতিকেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৫টাকা এবং আতপ চালের সংগ্রহ মূল্য ৪৪টাকা নির্ধারণ করা হয়েছে।সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) লায়লা আফরোজা জানান, তালিকাভুক্ত মিলাররা যাতে সরাসরি সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রি করতে পারেন সেজন্য তাদেরকে অবগত করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা