ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৪, ১১:৫৫ সকাল

Link Copied!

নোয়াখালীর সোনাইমুড়ী হাইওয়ে মহাসড়কে সিএনজির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ মাসের শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আর দুই জন। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোনাইমুড়ী হাইওয়ে সড়কের উপজেলা পরিষদের সামনে সিএনজির সঙ্গে ঢাকা এক্সপ্রেস নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী গৃহবধূ নাহিদা আক্তার (৩২) ও তার ৭ মাস বয়সী ছেলে হামজা, হারুনুর রশীদ (৪৫) ও অজ্ঞাতনামা সিএনজি চালক গুরুতর আহত হন। দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু হামজা ও সিএনজি চালককে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি ও বাস জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার