ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ২০৫ কেজি জব্দ, জরিমানা ৭৬ হাজার টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অগাস্ট ২০২৫, ৬:৪৬ বিকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় সারাদেশে একযোগে শব্দ দূষণ, কালো ধোঁয়া, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১২ আগস্ট) পরিচালিত এই সমন্বিত মোবাইল কোর্ট অভিযানে আইন লঙ্ঘনের দায়ে একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা, হাইড্রোলিক হর্ন ও পলিথিন জব্দ এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী রাজবাড়ী, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও গাজীপুরে পরিচালিত ৪টি মোবাইল কোর্টে ১৬টি মামলায় ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৩৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। কালো ধোঁয়া নিয়ন্ত্রণে ঢাকার শ্যামলীতে পরিচালিত অভিযানে ৬টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে কুড়িগ্রাম ও ঢাকার আফতাবনগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ২টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং দূষণকারী সামগ্রী তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম, বান্দরবান ও ঢাকার চকবাজার ইমামগঞ্জ এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের বিরুদ্ধে ৩টি অভিযানে ২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় এবং ২০৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

এছাড়া, দোকান মালিক, সুপারশপ ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা