ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা জারি করেছে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ অগাস্ট ২০২৫, ৫:০৫ বিকাল

Link Copied!

সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সতর্কবার্তা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাল পতাকা চিহ্নিত স্থানে পানিতে নামা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব এলাকায় সমুদ্র অত্যন্ত বিপজ্জনক হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, বীচকর্মী এবং লাইফগার্ড সার্বক্ষণিকভাবে পর্যটকদের সহায়তায় নিয়োজিত থাকলেও তাঁদের নির্দেশনা না মানলে বিপদ ঘটতে পারে।

মন্ত্রণালয় আরও জানায়—

১. লাইফগার্ড সার্ভিস ছাড়া অন্য কোথাও পানিতে নামা যাবে না; ওই সীমানার বাইরে দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার সম্ভব হয় না।

২. পানিতে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় ও সমুদ্রের বিপদ সংকেত সম্পর্কে জানতে হবে।

৩. প্রতিকূল আবহাওয়ায় কিংবা ভাটার টানের সময় বেপরোয়া হয়ে সমুদ্রে নামা যাবে না।

৪. সাঁতার না জানলে সমুদ্রে নামা থেকে বিরত থাকতে হবে।

৫. সৈকত এলাকায় শিশুদের কখনো একা ছেড়ে দেওয়া যাবে না; অভিভাবকদের সবসময় তত্ত্বাবধানে রাখতে হবে।

এছাড়া সব হোটেল, মোটেল, গেস্টহাউস ও রিসোর্টকে পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট ব্যবহারের সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, “লাইফগার্ড হিসেবে টিউব নয়, শুধুমাত্র লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পানির তীব্র স্রোত, ঘূর্ণি স্রোত বা সমুদ্রতটে বালি সরে তৈরি হওয়া গর্ত অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের পরিস্থিতিতে অপ্রশিক্ষিত কেউ উদ্ধার কার্যক্রমে অংশ নিলে তাঁর জীবনও হুমকির মুখে পড়তে পারে।

সরকার পর্যটকদের উদ্দেশে আহ্বান জানিয়েছে—সতর্কবার্তা মেনে চললে সমুদ্র ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা