ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নিরাপদ বাংলাদেশ গড়তে কমিউনিটি-ভিত্তিক অপরাধ প্রতিরোধে জোর

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ সকাল

Link Copied!

বাংলাদেশে অপরাধের মাত্রা কমাতে প্রচলিত আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের পাশাপাশি কমিউনিটি-ভিত্তিক অপরাধ প্রতিরোধ কৌশলকে গুরুত্ব দেয়া প্রয়োজন। নজরদারি বৃদ্ধি এবং অপরাধ সংঘটনের সুযোগ কমিয়ে আনে এমন নগর নকশা করার মাধ্যমে অপরাধ প্রতিরোধ আরও কার্যকর করা সম্ভব। নিরাপদ বসবাস গড়ে তুলতে কমিউনিটির সম্পৃক্ততা, অপরাধের দৈনন্দিন পর্যবেক্ষণ এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত ‘Building Resilient Communities and Improving Living Environment in Bangladesh’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের ড. তোমো ওকুবো ও ড. শিহো তানাকা এবং রিক্কিও বিশ্ববিদ্যালয়ের ড. নাঅনরি কুসাকাবে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক অপরাধ প্রতিরোধ শিক্ষা ও কমিউনিটি সাপোর্ট মডেল নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া এআইইউবি-এর সহযোগী অধ্যাপক ড. বি. এম. সাজ্জাদ হোসেন, পিকেএসএফ-এর সহযোগী সংস্থা বাস্তব-এর নির্বাহী পরিচালক রুহি দাস, সিদীপ-এর নির্বাহী পরিচালক মিফতা নাইম হুদা, টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান এবং আরডিআরএস-বাংলাদেশ-এর পরিচালক তারিক সাইদ হারুন সেমিনারে বক্তব্য দেন।

বক্তারা বলেন, অপরাধ ‘মানুষের কারণে’ নয় বরং ‘পরিবেশগত কারণে’ বেশি ঘটে—এ ধারণার ওপর ভিত্তি করে কমিউনিটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। সেমিনারে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষত তরুণদের সম্পৃক্ততা, বিশ্ববিদ্যালয়ভিত্তিক টহল দল, শিক্ষা প্রতিষ্ঠানের রুট ম্যাপিং এবং ঝুঁকিপূর্ণ এলাকার পর্যবেক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্রমেই কমিউনিটি সেফটি নেটওয়ার্ককে শক্তিশালী করছে বলে বক্তারা উল্লেখ করেন। বক্তারা অপরাধ কারণ তত্ত্ব এবং অপরাধ সুযোগ তত্ত্বের পার্থক্য ব্যাখ্যা করে বলেন, পার্ক, পথচারী পথ, অবহেলিত এলাকা ও অন্ধকার স্থানগুলো নজরদারি না থাকায় এসব এলাকায় অপরাধ বেশি হয়।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল ‘মিইমাই’ অপরাধ প্রতিরোধ অ্যাপ উপস্থাপন। এ অ্যাপের মাধ্যমে নাগরিকরা নিরাপদ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করতে, তাৎক্ষণিকভাবে তথ্য দিতে এবং ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলার পথ নির্বাচন করতে পারেন। এটি সাধারণ হাঁটার মধ্যেই পর্যবেক্ষণ ও সতর্কতার একটি সংস্কৃতি তৈরি করে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা