ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

নিম্ন আয়ের প্রবাসীদের ১০ শতাংশ প্রণোদনা দেওয়ার পক্ষে পরিকল্পনামন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫০ বিকাল

Link Copied!

নিম্ন আয়ের প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সময় ১০ শতাংশ প্রণোদনা দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। তিনি আরো বলেন, ‘যারা বেশি রেমিট্যান্স পাঠাবে, তাদের বেশি সুবিধা দেওয়া উচিত। তাদের সন্তানদের স্কুল-কলেজে ভর্তির ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া উচিত।’

স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রবাসী দিবসের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এসব কথা বলেন।

তিনি বলেন, যারা বিদেশে কাজ করেন তারা আমাদের দেশের মেরুদণ্ডের মতো। প্রবাসীরা একইসাথে দুটি কাজ করেন। তাদের কষ্টের টাকায় দেশ উপকৃত হয় এবং তাদের নিজের পরিবার উপকৃত হয়। তাই আমাদের উচিত প্রবাসীদের সমস্যা সমাধানের আরো বেশি মনোযোগী হওয়া।

বিশেষ অতিথি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বিশ্বের প্রায় ১৪৭টি দেশে আমাদের প্রবাসীরা রয়েছেন। তাদের জন্য আমরা এরই মধ্যে অনেক সুবিধা চালু করেছি। প্রবাসীদের জন্য আইনের হালনাগাদ করা হচ্ছে। শিগগিরই আমরা প্রবাসীদের জন্য ইনস্যুরেন্স চালু করব। বিদেশে আমাদের কনস্যুলার অফিসগুলো প্রবাসীদের সেবা দিতে সব সময় প্রস্তুত রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইমিরেটাস অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, কম সুবিধাভোগী প্রবাসীরা অনেকে নিবন্ধনের বাইরে থাকেন। তাদের তালিকায় নিয়ে আসা উচিত। ফিলিপাইন আমাদের চেয়ে কম প্রবাসী পাঠিয়ে অনেক রেমিট্যান্স পাচ্ছেন। কারণ তারা যথাযথ প্রশিক্ষণ দিয়ে কর্মী পাঠায়। আমাদেরও উচিত যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী পাঠানো।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের উচিত প্রবাসীদের দিকে আরো মনোযোগ দেওয়া। একইসঙ্গে প্রবাসীরা যেসব দেশে অবস্থান করছেন, সেসব দেশেরও উচিত এসব প্রবাসীদের বেশি করে সম্মান জানানো। কারণ এসব প্রবাসী ছাড়া তারাও অচল।

২০০৫ সাল থেকে এনআরবি ডে বা প্রবাসী দিবস প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে ৩০ ডিসেম্বর নিয়মিত দেশে ও বিদেশে প্রবাসী দিবস উদযাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় স্কলার্স বাংলাদেশ সোসাইটি এবারো দুইদিনের প্রবাসী দিবস আয়োজনের উদ্যোগ নিয়েছে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুদিনব্যাপী প্রবাসী দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে