ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে পার্বত্যবাসী: পার্বত্য মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মে ২০২৬, ১১:১৯ সকাল

Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার মানুষ আজ তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, ইতিহাস ও ঐতিহ্যের প্রসার ঘটিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মন্ত্রী বলেন, চট্টগ্রামের এই অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ বৈচিত্র্যের এক অনন্য প্রতিচ্ছবি তুলে ধরেছে।

গতকাল রাতে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে চট্টগ্রামে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রকৌশলী পরিবার আয়োজিত বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা উৎসবের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।

চট্টগ্রামে কর্মরত পার্বত্য চট্টগ্রামের প্রকৌশলীদের উদ্দেশ্যে মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেন, নিজেকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আপনাদের পরিচয়, ঐতিহ্য ও কৃষ্টি নিজের কাছে সীমাবদ্ধ না রেখে দেশের সবার কাছে ছড়িয়ে দিন। আপনাদের ইনোভেশন ও সকল উন্নয়ন কাজ দেশের মানুষের কল্যাণে এবং দেশের সমৃদ্ধিতে নিবেদন করুন।

মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি আরও উল্লেখ করেন যে, পার্বত্য জনগোষ্ঠীর মানুষ তাদের মেধা, শ্রম ও দক্ষতার মাধ্যমে চট্টগ্রামকে সমৃদ্ধ করছেন। প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবীরা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের অহংকার। আমরা বাংলাদেশী। পার্বত্য জনগোষ্ঠীর মানুষ নিজেদের স্বকীয় ঐতিহ্য ভুলে যাননি, বরং তা ধারণ ও সংরক্ষণ করে বাংলাদেশের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছেন।

বক্তব্যে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী পাহাড়ি মানুষদের ঐক্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেন, বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার পরিচয় ও অধিকারকে স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে। মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সবসময় পার্বত্যবাসীর কল্যাণে পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা প্রদান করবে। তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, পার্বত্য অঞ্চলের মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।

প্রকৌশলী প্রু মং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের নিজস্ব ঐতিহ্যের পোশাকে সজ্জিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পাহাড়ি প্রকৌশলীগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা