ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমতি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ নভেম্বর ২০২৫, ১২:২৮ বিকাল

Link Copied!

বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমতি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।

এ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিপ মরিসকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রেক্ষিতে জনস্বার্থে রীট পিটিশন দায়ের করেন সায়েরে নাজাবি সায়েম, অ্যাডভোকেট সাজিদুল ইসলাম ও মাহির চৌধুরী। এ সময় রীটকারীদের পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার।

রীটকারীরা জানান, আপিল বিভাগের পূর্ব নির্দেশনা ও সরকারের বিদ্যমান নীতি উপেক্ষা করে বেজা গত ২৭ এপ্রিল ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় নিকোটিন পাউচ উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপনের অনুমতি দেয়। যেখানে উৎপাদিত পণ্য শুধুমাত্র দেশেই বিক্রি করা হবে, রপ্তানীর জন্য নয়। যার ফলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যুব সমাজের মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

উল্লেখ্য, মহামান্য সুপ্রিম কোর্টের আপীল বিভাগ সিভিল আপীল নং ২০৪-২০৫/২০০১ – এ বিগত ০১/০৩/২০১৬ তারিখের এক রায়ে বাংলাদেশে যৌক্তিক সময়ে তামাক ব্যবহার কমিয়ে আনতে ০৬ (ছয়) টি নির্দেশনা প্রদান করেছে। অত্র রায়ে উক্ত নির্দেশনা সমুহের মধ্যে অন্যতম – দেশে তামাক ও তামাকজাত দ্রব্যের নতুন কোন কোম্পানি অনুমোদন বা লাইসেন্স প্রদান না করা এবং বিদ্যমান তামাক কোম্পানিগুলো তামাকজাত পন্য উৎপাদন বন্ধে অন্য শিল্পে পরিবর্তন হওয়ার নির্দেশনা প্রদান করেছে। বাংলাদেশ সংবিধানের জনস্বাস্থ্য হানিকর ভেষজ নিষিদ্ধকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!