ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

নাসির উদ্দিন আহমেদ বিআইএ’র নতুন প্রেসিডেন্ট

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৪, ৩:০০ বিকাল

Link Copied!

নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ২০২৩-২০২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় তাকে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। বিআইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বীমা মালিকদের সংগঠন বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৮ এপ্রিল। তবে স্বাস্থ্যগত কারণে এরইমধ্যে সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন পদত্যাগ করায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) অবশিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বিআইএ’র দুই মেয়াদে (২০২১-২০২২ ও ২০২৩-২০২৪) প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান।

তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস এর একজন সদস্য। এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম পরিচালক।

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিসহ দেশে-বিদেশে তিনি বীমার উপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনারে অংশগ্রহণ করেন। বিগত প্রায় ১৪ বছর ধরে তিনি অর্থমন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বীমা খাতের উন্নয়নে গুরুত্বর্ণ ভূমিকা পালন করে আসছেন।

নাসির উদ্দিন আহমেদ এফবিসিসিআই’র সাবেক সদস্য এবং এফবিসিসিআই’র ইন্স্যুরেন্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এফবিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি জাপান, হংকং, চীন, ওমান, রাশিয়া, ইউক্রেন ও ফিলিপাইন সফর করেন। তিনি রোটারী ক্লাব অব ঢাকা মিডটাউন এর একজন রোটারীয়ান।

 

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত