ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়কে আন্দোলনকারীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ অগাস্ট ২০২৪, ২:০২ বিকাল

Link Copied!

এক দফা দাবি আদায়ে দেশব্যাপী চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি। এর অংশ হিসেবে রাজধানীর নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়কে রয়েছেন আন্দোলনকারীরা। রোববার (৪ জুলাই) সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।

বাড্ডা লিঙ্ক রোডে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলেও ছাত্রদের মিছিল দেখে তারা পালিয়ে যান। বিভিন্ন গলি থেকে আওয়ামী লীগের নেতারা বের হওয়ার চেষ্টা করলেও ছাত্রদের ধাওয়া খেয়ে পালাচ্ছেন তারা।

আন্দোলনকারীদের ‘এক, দুই, তিন, চার খুনি হাসিনা গদি ছাড়’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘চলছেই চলবে, আমাদের আন্দোলন’সহ সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে বসুন্ধরা গেট সংলগ্ন প্রগতি সরণি সড়কে অবস্থান নিয়েছেন হাজারো ছাত্র-জনতা। সাধারণ ছাত্রদের পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণ করেছেন সর্বস্তরের শ্রেণি-পেশা ও বিভিন্ন বয়সের মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ নারী রয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার