ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুন ২০২৬, ১১:০৩ সকাল

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় একজন কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দুটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে কৃষক মো. টিটুল খান (৪৫) এবং নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই সময়ে উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বাবুল বিশ্বাস স্থানীয় ইছামতি বিলে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি পুলিশ অবগত রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৫ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ

বিশ্বকাপ সেমিফাইনাল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

যে ভিটামিনের অভাবে পেট ভরা থাকলেও বারবার ক্ষুধা লাগে

Donate for flood victims thru’ Nagad

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান, নেই কোনো চার্জ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজার মানুষের পাশে যুক্তরাজ্য

বন্যায় ১০ জেলায় মানবিক বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ লক্ষাধিক মানুষ

টিকাদানে আসছে ডিজিটাল ইন্টারঅপারেবল ডাটা প্ল্যাটফর্ম