ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নগরকান্দায় চলন্ত বাস উল্টে সুপারভাইজার নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৪, ২:৪৮ বিকাল

Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় বিশ্বরোড নামে পরিচিত ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত বাস উল্টে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়। তাদের তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চরযশোরদি ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বাস সুপারভাইজারের নাম রাজন বেপারী। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৮২০০) এর একটি বাস গজারিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ সড়কের ওপর উল্টে যায়। এসময় বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার