ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মে ২০২৫, ১১:০০ সকাল

Link Copied!

তীব্র তাপদাহে পুড়ছে দেশের বেশিরভাগ অঞ্চল। এতে বৈশাখের শেষদিকে এসে সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৪২ ডিগ্রির ঘরে। প্রচণ্ড রোদ আর গরমে জনজীবনে যখন হাঁসফাঁস অবস্থা, তখন দেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়।

রোববার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। ফেসবুকে দেয়া ওই পোস্টে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য সময়ের কথাও জানিয়েছেন তিনি।

পোস্টে এই আবহাওয়াবিদ জানান, মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। সম্ভব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘শক্তি’। এই নামটি শ্রীলঙ্কার দেয়া।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আরও জানিয়েছেন, ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার প্রবল আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশের খুলনা বিভাগের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

এর আগে চলতি মাসে দেশে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে (মে, ২০২৫) এমন তথ্য শঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া সংস্থাটি।

এক মাস মেয়াদী ওই পূর্বাভাস অনুযায়ী, চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে ১ বা ২টি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা