ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দোয়ারাবাজারে মধ্যরাতে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ৫০ গ্রাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৪ সকাল

Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শনিবার (২৬ এপ্রিল) ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিভিন্ন এলাকায় বাড়িঘর বিধ্বস্তসহ সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। আধঘণ্টা ধরে চলা এই ঘূর্ণিঝড়ে উপজেলার অন্তত ৫০টি গ্রামের প্রচুর গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে।

ঝড়ে উঠতি বোরো ফসলসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরের টিনের চালা উড়ে যাওয়ায় অনেকে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।

উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া, পরমেশ্বরীপুর, দলেরগাঁও, বাতলারটেক, বীরসিংহ, রাখালকান্দি, টেবলাই, মাইজখলা, বড়বন্দসহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসংখ্য বাড়িঘরের ক্ষতি হয়েছে। বিশেষ করে সদর ইউনিয়নের লামাসানিয়া উত্তপাড়া গ্রামে প্রচুর বাড়িঘর ভেঙে পড়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকা বোরো ফসলের।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহার নিগার তনু বলেন, ‘আমি উপজেলার চেয়ারম্যানদের বলেছি, ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করতে। তাদের সাহায্যের জন্য জেলা প্রশাসক বরাবরে এই তালিকা পাঠানো হবে।’

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা