ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

দেশে লঘুচাপের প্রভাব, খুলনা-বরিশালে ভারী বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ । ১৫৫ জন

বঙ্গোপসাগরে আজ শনিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি উপকূলের দিকে অগ্রসর হলে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায়ও বৃষ্টি হতে পারে। এদিকে দেশের খুলনা ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা ও রাজশাহী অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।