ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

দেশের ৮০ শতাংশ বিদ্যুৎ উচ্চমূল্যে বেসরকারি খাত থেকে কিনতে হচ্ছে: বিদ্যুৎ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুলাই ২০২৬, ৪:২৮ বিকাল

Link Copied!

দেশের মোট বিদ্যুতের প্রায় ৮০ শতাংশই উচ্চমূল্যে বেসরকারি খাত থেকে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ খাতে আগের সরকারের রেখে যাওয়া ৫৬ হাজার কোটি টাকার বকেয়া, জ্বালানি আমদানির চাপ এবং বিদ্যুতের ঘাটতি মোকাবিলা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

সোমবার (৬ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাতের আর্থিক চাপ এখনও বড় সমস্যা হয়ে রয়েছে। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর অনেককেই জ্বালানি আমদানি করতে হয়। কিন্তু বকেয়া পরিশোধে বিলম্ব হলে তারা জ্বালানি কিনতে পারে না, ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

তিনি বলেন, আগের সরকারের আর্থিক অব্যবস্থাপনার প্রভাব এখনও বিদ্যুৎ ও জ্বালানি খাতে রয়ে গেছে। একই সঙ্গে সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং ঋণের চাপ সামাল দিতে সরকারকে নানা দিক সমন্বয় করতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইকবাল হাসান মাহমুদ চৌধুরী জানান, বিদ্যুৎ খাতে কারিগরি সক্ষমতা জোরদারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর একজন সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। দলটি দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

সাম্প্রতিক সময়ে বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ও ধরন পরিবর্তনের কারণেও বিল বাড়তে পারে। তবে অনিয়মের অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রধান উপদেষ্টাও নিয়মিত এ ধরনের অভিযোগ ও প্রতিবেদন পর্যালোচনা করছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’-এ বিনিয়োগ ও উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও ভোক্তাদের স্বার্থ সুরক্ষার বিষয়টি স্পষ্ট নয়।

তিনি কৌশলপত্র চূড়ান্ত করার আগে সাশ্রয়ী মূল্য কাঠামো, আইনি প্রতিকারের সুযোগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এর স্বাধীনতা এবং সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সৌরবিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষাও সমান গুরুত্ব পাওয়া উচিত।

Facebook Comments Box

আরও পড়ুন

অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হচ্ছে সরকার

vivo Y500 Set to Debut with Pearl-Inspired Elegance

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়

ফেনীতে পিকআপভ্যানের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

ঘুমন্ত দুই বোনের ঘরের ওপর পাথরবোঝাই ট্রাক, স্কুলছাত্রী নিহত

আমিনবাজারে ময়লা সরিয়ে হবে বৃক্ষরোপণ

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ঠেকাতে বিশ্বজুড়ে জোরালো আহ্বান

২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুরে চলবে মেট্রোরেল

ইনজেকশন নয়, এবার নাজাল স্প্রেতেই দূর হবে যক্ষ্মা

দেশে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুকে অ্যানাস্থেসিয়া প্রদান

গোয়াইনঘাটে মোটরসাইকেল গাছে ধাক্কা, প্রাণ গেল তিন স্কুলছাত্রের