ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দেশের যেসব বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অগাস্ট ২০২৫, ১০:২৬ সকাল

Link Copied!

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন দেশের ওপর বেশ সক্রিয়। এর প্রভাবে দেশের চারটি বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট— এই চার বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতেও তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া, একই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যার পরের ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে এই সময়েও দেশের বেশ কয়েকটি বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনার কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণও।

আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত ঘটছে, যা কৃষি ও পরিবেশের জন্য ইতিবাচক হলেও, কিছু এলাকায় জলাবদ্ধতা বা নদ-নদীর পানি বাড়ার আশঙ্কাও তৈরি হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা