ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ

দেশের আরও ১৯ জেলায় চালু ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের নিবন্ধন

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ

Link Copied!

দেশে জ্বালানি তেল বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের কার্যক্রম নতুন করে আরও ১৯ জেলায় সম্প্রসারণ করেছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

নতুন করে যেসব জেলায় অ্যাপটির নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে, সেগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর উদ্যোগে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

শুরুতে রাজধানী ঢাকা-কেন্দ্রিক পাইলট প্রকল্প হিসেবে চালু হওয়া এই অ্যাপটি ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারণ করা হচ্ছে।

এর আগে গত ১৮ এপ্রিল ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ কয়েকটি মহানগর ও জেলায় এর নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপ চালু করা হবে, যাতে জ্বালানি ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারি নিশ্চিত করা যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি