
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (০৮ আগস্ট) আবহাওয়া অফিস আরও জানিয়েছে, কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
এদিন দেশের দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এ ধরনের আবহাওয়া বিরাজ করছে এবং আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।