ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৬, ১২:১১ বিকাল

Link Copied!

বিশ্বের অন্যান্য বড় শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগছে। তবে সর্বশেষ বায়ুর মান সূচকে (এএকিউআই) ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতির ইঙ্গিত মিলেছে। যদিও দূষণের চাপ পুরোপুরি কাটেনি।

সোমবার (২৯ জুন) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ৭৭। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ছিল ২৮তম।

বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস। এসব উৎস থেকে দূষণ কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি সম্ভব নয়। তাই সাময়িক উন্নতিতে সন্তুষ্ট না থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে, একই সময়ে ১৬১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৬০। ভারতের কলকাতার স্কোর ১৪৯, পাকিস্তানের লাহোরের ১৪০ এবং চীনের উহানের স্কোর ১৩৯।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা