ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা ১৫তম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ বিকাল

Link Copied!

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৫তম। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এ চিত্র উঠে এসেছে।

আইকিউএয়ারের তথ্যমতে, লাহোরের বায়ুমান সূচক (একিউআই) ৪৬৩। এ স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। শহরটির একিউআই স্কোর ৩৫৪, যা বিপজ্জনক পর্যায়ের বায়ুমান নির্দেশ করে।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ২৪৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ ছাড়া চতুর্থ অবস্থানে ইরাকের বাগদাদ (১৯২), পঞ্চম উগান্ডার কামপালা (১৯০), ষষ্ঠ কিরগিজস্তানের বিশকেক (১৭১), সপ্তম সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৭০), অষ্টম পাকিস্তানের করাচি (১৬৯), নবম ইন্দোনেশিয়ার মেদান (১৫৮) এবং দশম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৫৭)।

অন্যদিকে, ঢাকার একিউআই স্কোর ১৪৪। এ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বায়ুমান নির্দেশ করে। এ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।

এদিকে, বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে জাপানের রাজধানী টোকিও। শহরটির একিউআই স্কোর ১১, যা ‘ভালো’ বায়ুমান হিসেবে বিবেচিত।

পরিচ্ছন্ন শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানেও রয়েছে জাপানের একটি শহর কিয়োটো। টোকিওর সমান ১১ স্কোর নিয়ে শহরটি দ্বিতীয় স্থানে রয়েছে। ১৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে জাপানের কোবে।

একই স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। পঞ্চম অবস্থানে রয়েছে জাপানের ওসাকা, যার একিউআই স্কোরও ১৭। অর্থাৎ, বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন বায়ুর শীর্ষ পাঁচ শহরের মধ্যে চারটিই জাপানের।

আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০-কে ‘মাঝারি’ বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০-কে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি স্কোর ‘বিপজ্জনক’ বায়ুমান নির্দেশ করে।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীতের প্রকোপ

পিকেএসএফের সহায়তায় প্রায় ৯ লাখ টুইন-পিট টয়লেট নির্মাণ

সোশ্যাল এন্টারপ্রাইজ মডেলে শনাক্ত ৫৩ হাজারের বেশি যক্ষ্ম রোগী

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

রাজস্ব আয় না বাড়লে বিনিয়োগ-বাণিজ্যে ভারসাম্য সম্ভব নয়: অর্থমন্ত্রী

গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত

ওয়াশিংটনে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা

জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

এআইয়ের নতুন সক্ষমতায় ঝুঁকিতে বিশ্বের ব্যাংক ও সরকারের গোপন তথ্য!

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি, বাড়ছে শীত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া