ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ওয়াশিংটনে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ৩:৩৭ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে রানওয়েতে দুটি যাত্রীবাহী উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কেউ আহত না হলেও একটি বিমানের ডানার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পর বিমান দুটি পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজ দুটি আমেরিকান এয়ারলাইনসের। এর একটি ডালাসগামী ফ্লাইট ৬৩৮ এবং অন্যটি শিকাগোগামী ফ্লাইট ২১৫২।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুটি উড়োজাহাজই বোয়িং ৭৩৭ মডেলের। উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় বিমান দুটির ডানায় সংঘর্ষ হয়।

বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ড অনুযায়ী, সংঘর্ষের বিষয়টি পাইলটরা আগেই কন্ট্রোল টাওয়ারকে জানান। ফ্লাইট ৬৩৮-এর পাইলট সিএনএনকে জানান, বিমানটি নির্ধারিত ‘হোল্ড-শর্ট লাইন’ অতিক্রম করে ফেলেছিল। এর ফলে পাশে থাকা আমেরিকান এয়ারলাইনসের অন্য উড়োজাহাজটির সঙ্গে ধাক্কা লাগে। অন্য বিমানটির পাইলটও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় একটি বিমানের ‘উইংলেট’ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি বিমানের ডানার বাইরের প্রান্তে ওপরের দিকে বাঁকানো অংশ। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে এক পাইলটকে ক্ষতিগ্রস্ত ডানা থেকে কিছু অংশ মাটিতে পড়ে থাকার কথা জানাতে শোনা যায়।

সংঘর্ষের পর বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে অবতরণের অপেক্ষায় থাকা অন্য একটি উড়োজাহাজকে অবতরণ বাতিল করে আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সংঘর্ষে জড়িত দুটি বিমানই নিরাপদে গেটে ফিরে আসে।

আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে সিএনএনকে জানানো হয়েছে, বিমান দুটি আপাতত পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ দল সেগুলো পরীক্ষা করছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তাদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে কাজ করার কথাও জানিয়েছে সংস্থাটি।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির মৌসুমে লাখ লাখ মানুষ ভ্রমণ করছেন। এমন ব্যস্ত সময়েই ওয়াশিংটনের বিমানবন্দরে এ সংঘর্ষের ঘটনা ঘটল।

Facebook Comments Box

আরও পড়ুন

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি, বাড়ছে শীত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

অস্বাভাবিক জোয়ার ও শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূল

হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, আরও কমল তাপমাত্রা

ফ্যাশন ব্র্যান্ড চাইলে দেশের ৮৫.৯ লাখ টন কার্বন নির্গমন রোধ করা সম্ভব

তাপদাহের ঝুঁকি থেকে মা ও শিশুকে রক্ষায় ডব্লিউএইচওর নতুন ফ্রেমওয়ার্ক

চেনা মুখ ও কণ্ঠেই আসছে ভয়ংকর এআই ফাঁদ : ইন্টারপোলের সতর্কবার্তা

জলাবদ্ধতা কাটিয়ে ৫০ বছর পর তিস্তাপাড়ে ফিরল আমন চাষ

আলোচনায় কটেজ চিজ: পুষ্টিগুণে আসলেই কি সুপারফুড?

ভয়াবহ দাবানল-বন্যার পরও স্পেনের নির্বাচনে উপেক্ষিত জলবায়ু সংকট

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা, ইতিহাসে প্রথমবার পিছিয়ে গেল থ্যাংকসগিভিং প্যারেড

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের