ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীতের প্রকোপ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ সকাল

Link Copied!

হিমালয় থেকে নেমে আসা হিমেল বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। দিন দিন কমছে তাপমাত্রা। এরই মধ্যে জেলার তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতায় বিশেষ করে ভোর ও রাতে দুর্ভোগ বাড়ছে মানুষের।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি।

এদিকে, কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকায় পুরো জেলায় বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ঠান্ডার অনুভূতি। রাতভর কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সকালে সূর্যের দেখা মিললে কিছুটা স্বস্তি ফিরলেও বিকেল গড়াতেই আবার বাড়ে শীত।

দিনে তুলনামূলক গরম এবং রাতে তীব্র শীতের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের বিভিন্ন কক্ষে জায়গা সংকুলান হচ্ছে না। ফলে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় অবস্থান নিতে হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় তেঁতুলিয়ায় আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

ওয়াশিংটনে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা

জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

এআইয়ের নতুন সক্ষমতায় ঝুঁকিতে বিশ্বের ব্যাংক ও সরকারের গোপন তথ্য!

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি, বাড়ছে শীত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

অস্বাভাবিক জোয়ার ও শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূল

হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, আরও কমল তাপমাত্রা

ফ্যাশন ব্র্যান্ড চাইলে দেশের ৮৫.৯ লাখ টন কার্বন নির্গমন রোধ করা সম্ভব

তাপদাহের ঝুঁকি থেকে মা ও শিশুকে রক্ষায় ডব্লিউএইচওর নতুন ফ্রেমওয়ার্ক

চেনা মুখ ও কণ্ঠেই আসছে ভয়ংকর এআই ফাঁদ : ইন্টারপোলের সতর্কবার্তা

জলাবদ্ধতা কাটিয়ে ৫০ বছর পর তিস্তাপাড়ে ফিরল আমন চাষ