ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দূষণ বিরোধী অভিযানে প্রায় ২৪ লক্ষ টাকা জরিমানা, ২ টি ইটভাটা বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জানুয়ারী ২০২৫, ৭:০৭ বিকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইটভাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের কঠোর অভিযানে প্রায় ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং ২টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লালমনিরহাট ও মাগুরা জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১৮ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং ২টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এদিন ঢাকার মোহাম্মদপুর, দিয়াবাড়ী, খিলগাঁও ও আফতাবনগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১৮টি মামলার মাধ্যমে ৩ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এছাড়া বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, গাইবান্ধা ও গাজীপুরের টঙ্গী এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। ৫টি মোবাইল কোর্টে ৮টি মামলার মাধ্যমে ২ লক্ষ ২২ হাজার টাকা জরিমানা আদায় এবং ১টি পলিথিন কারখানা বন্ধ করা হয়। দেশব্যাপী মোট ৩,৫৩৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা