ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দূষণের কারণে ঢাকার বায়ুমান এখন ‘খুব অস্বাস্থ্যকর’

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ সকাল

Link Copied!

বিশ্বের বিভিন্ন মেগাসিটিতে দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরেই রাজধানী ঢাকাও বায়ুদূষণের প্রভাবে ভুগছে। আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, রাজধানীর বায়ুমান বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে এবং বিশ্বের দূষিত প্রধান শহরগুলোর (১২৭ দেশের) তালিকায় ঢাকাকে তৃতীয় স্থানে রাখা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় একিউআই স্কোর অনুযায়ী, ঢাকার বায়ুমানের মান ২৩৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এই অবস্থায় বিশেষ করে শিশু, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের বাড়ির ভিতরে থাকা এবং বাইরের কার্যক্রম সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর রয়েছে, যার স্কোর ৩১১ এবং এটি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (২৪৭ স্কোর) অবস্থান করছে, যা ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণীতে পড়ে। অন্য দূষিত শহরগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনামের হেনোই (২০০ স্কোর), ভারতের কোলকাতা (১৯৬ স্কোর), চীনের উহান (১৭৭ স্কোর), পাকিস্তানের করাচি (১৭০ স্কোর) এবং ভারতের মুম্বাই (১৬৫ স্কোর)।

একিউআই স্কোরের মান অনুযায়ী বায়ুর মানকে ভাগ করা হয়েছে। ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১–৪০০ ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ঢাকার এই অবস্থায় শিশু, প্রবীণ ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের বাড়ির ভিতরে থাকা উচিত। বাইরে বের হওয়া প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা