ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ

Link Copied!

ঢাকাসহ দেশের ১৪টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত এসব অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে সংস্থাটির সর্বশেষ সতর্কবার্তায়।

রোববার সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এক বিশেষ সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

এজন্য এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এই সতর্কবার্তায় স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, শুধু আজই নয়, আগামী কয়েকদিন দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বর্ষণও হতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং পাহাড়ি এলাকায় বৃষ্টির মাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা