ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

দিল্লিতে ভূগর্ভস্থ পানিতে মাত্রাতিরিক্ত ইউরেনিয়াম, স্বাস্থ্য সতর্কতা জারি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ নভেম্বর ২০২৫, ৩:৪৬ বিকাল

Link Copied!

দিল্লির ভূগর্ভস্থ পানিতে ইউরেনিয়াম দূষণ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। পানিতে ইউরেনিয়ামের মাত্রা অনুমোদিত সীমা ছাড়ানোর দিক থেকে ভারতের রাজধানী এখন দেশটির তৃতীয় স্থানে-পাঞ্জাব ও হরিয়ানার পরই দিল্লির অবস্থান।

কেন্দ্রীয় ভূগর্ভস্থ পানি বোর্ডের সদ্য প্রকাশিত “বার্ষিক ভূগর্ভস্থ জলমান প্রতিবেদন ২০২৫”–এ বলা হয়েছে, দিল্লিতে পরীক্ষাকৃত নমুনার ১৩–১৫ শতাংশে ইউরেনিয়ামের মাত্রা ৩০ পিপিবি–এর বেশি, যা জনস্বাস্থ্য ও নিরাপদ পানীয় জলের জন্য বড় ধরনের সতর্কবার্তা।

এর আগের তথ্য আরও হতাশাজনক। ২০২০ সালের সমীক্ষায় এই মাত্রা ছিল ১১.৭ শতাংশ। সেই বছর উত্তর–পশ্চিম দিল্লির একটি টিউবওয়েল থেকে ৮৯.৪ পিপিবি ইউরেনিয়ামের সর্বোচ্চ মাত্রা রেকর্ড করা হয়েছিল।

নতুন রিপোর্ট প্রকাশের পর পরিবেশবাদী সংগঠনগুলো আরও বিস্তারিত জলমান তথ্য প্রকাশ এবং সরকারি শোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

গবেষণায় দেখা গেছে- ইউরেনিয়ামের পাশাপাশি নাইট্রেট, ফ্লুরাইড ও অতিরিক্ত লবণাক্ততা বহু জায়গায় উদ্বেগজনক মাত্রায় পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব উপাদান মিলেই দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

দিল্লি জল বোর্ডের (ডিজেবি) তথ্য অনুযায়ী, রাজধানীতে পানীয়জলের চাহিদা পূরণে বর্তমানে ৫ হাজার ৫০০ টিউবওয়েল থেকে প্রায় ৪৫০ এমএলডি (মিলিয়ন লিটার দৈনিক) আধা-পরিশোধিত বা অপরিশোধিত ভূগর্ভস্থ পানি সরবরাহ করা হয়। এতে দূষণ ঝুঁকি আরও বাড়ছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র