ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে মাকে খুঁজতে বের হয়ে ট্রাকচাপায় শিশু নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৪, ১০:৫৬ সকাল

Link Copied!

দিনাজপুরের বিরামপুরে মাকে খুঁজতে বের হয়ে ট্রাকের চাকায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার কলেজ বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে৷ ট্রাকটি আটক করেছে পুলিশ।

নিহত তাহমিদ সরকার (৮) ফুলবাড়ী উপজেলার মাহাদিপুর গ্রামের শামিম সরকারের ছেলে।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, বিরামপুরের চাঁদপুর গ্রামে গত কয়েকদিন আগে তাহমিদের নানা মারা যান। মায়ের সঙ্গে নানার বাড়িতে এসেছিল সে। আজ সকালে বাবার কবর দেখতে গিয়েছিলেন তার মা৷ ঘুম থেকে উঠে মাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয় তাহমিদ। এ সময় কুকুর তাকে তাড়া করলে দৌড়ে পালানোর সময় ট্রাকের চাকায় সে নিহত হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার