ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১, আহত ৭

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুলাই ২০২৪, ২:৫৬ বিকাল

Link Copied!

গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাট রানীগঞ্জ বাজারে গরু নিয়ে যাচ্ছিল একটি ভটভটি। এ সময় ঢাকাফেরত একটি ট্রাকের সঙ্গে ওই ভটভটির সংঘর্ষ হয়। এতে আ. রশিদ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হন কমপক্ষে ৭জন। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৩নং সিংড়া ইউপির রানীগঞ্জ বাজারের মাছের আড়ৎসংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আ. রশিদ মিয়া উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা।

ঘোড়াঘাট থানা পরিদর্শক তদন্ত দেবব্রত রায় দিপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাট রানীগঞ্জ বাজারে গরু নিয়ে যাচ্ছিল একটি ভটভটি। এ সময় ঢাকাফেরত একটি ট্রাকের সঙ্গে ওই ভটভটির সংঘর্ষ হয়। এতে আ. রশিদ হোসেন নিহত এবং আহত হন কমপক্ষে সাতজন। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ভটভটিটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার