ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দিনাজপুরে ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জানুয়ারী ২০২৬, ১১:১৫ সকাল

Link Copied!

দিনাজপুরে টানা ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমাগত তাপমাত্রা হ্রাস পাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও যানবাহন চালকরা।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।

সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশা আর হিম বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়কে যান চলাচলেও ধীরগতি দেখা গেছে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। অনেক এলাকায় শীত থেকে বাঁচতে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। জীবিকার তাগিদে কঠিন পরিস্থিতির মধ্যেও কাজের সন্ধানে বের হচ্ছেন দিনমজুর ও শ্রমজীবীরা।

রিকশাচালক আমজাদ হোসেন বলেন, “ঠান্ডার কারণে রিকশা চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে। শীতের জন্য মানুষ কম বের হচ্ছে, ফলে আয় অনেক কমে গেছে।”

ভ্যানচালক শফিকুল জানান, “প্রয়োজন ছাড়া সকালে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। এতে আমাদের কাজ প্রায় নেই বললেই চলে।”

ট্রাকচালক সাকিব বলেন, “সন্ধ্যার পর এত কুয়াশা পড়ে যে ২০ হাত দূরের গাড়িও ঠিকমতো দেখা যায় না। এতে গন্তব্যে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে।”

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং কুয়াশা অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা