ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তেল না পেয়ে সমুদ্রে যেতে পারছে না ট্রলার, ক্ষতির মুখে জেলেরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৬, ১১:৫৭ সকাল

Link Copied!

বরগুনার পাথরঘাটায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বিএফডিসি মৎস্য বন্দরে গত তিন দিন ধরে তীব্র ডিজেল সংকট দেখা দিয়েছে। এতে শত শত ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে না। ঈদের ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতিতে চরম অনিশ্চয়তায় পড়েছেন জেলে ও ট্রলার মালিকরা।

ট্রলার ব্যবসায়ী সূত্রে জানা যায়, সাধারণত প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত জেলেরা বন্দরে মাছ বিক্রি করে প্রয়োজনীয় রসদ ও জ্বালানি সংগ্রহ করে ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি জমান। তবে ডিজেল সংকটের কারণে বর্তমানে অনেক ট্রলার মাছ বিক্রি করে ঘাটেই বেঁধে রাখতে বাধ্য হচ্ছেন জেলেরা।

পাথরঘাটার ট্রলার ব্যবসায়ী মাসুম কোম্পানির প্রতিনিধি জানান, আন্তর্জাতিক অঙ্গনে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কার খবরে দেশে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় কিছু তেল ব্যবসায়ী বেশি দামে বিক্রির আশায় তেল মজুত করছে বলে অভিযোগ করেন তিনি। ফলে গত তিন দিন ধরে মহাজনদের কাছ থেকে ডিজেল পাওয়া যাচ্ছে না।

স্থানীয় জেলে জাকির বিশ্বাস বলেন, বাজারের দোকানগুলোতে তেল থাকলেও সাধারণ জেলেদের কাছে বিক্রি করা হচ্ছে না। অতিরিক্ত টাকা দিলে তবেই ডিজেল পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, ঈদের আগে মাছ ধরে কিছু টাকা আয় করার আশা ছিল। কিন্তু তেল সংকটে এবার সেই আশা পূরণ নাও হতে পারে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার বেশ কয়েকটি জ্বালানি তেলের দোকানে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামের আশায় তা গোপনে মজুত করে রেখেছে। এতে সমুদ্রে যাওয়ার মতো জ্বালানি না পেয়ে অনেক ট্রলার ঘাটে বসে আছে। এ অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অন্যদিকে, পাথরঘাটার তেল ব্যবসায়ী ফারুক ব্রাদার্সের স্বত্বাধিকারী ফারুক হাওলাদার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের ডিপো থেকে কোটাভিত্তিক তেল সরবরাহ করা হয়। পাথরঘাটায় প্রতি সপ্তাহে প্রায় ২ থেকে আড়াই লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও বর্তমানে পাঁচটি ফিলিং স্টেশনে মোটে প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী জ্বালানি দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, লাইসেন্সবিহীন কিছু দোকান গ্রামাঞ্চলে অল্প পরিমাণ তেল মজুত করে থাকতে পারে।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, কোনো অসাধু ব্যবসায়ী যদি জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা