ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তিস্তা ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুলাই ২০২৫, ৬:৪১ বিকাল

Link Copied!

তিস্তা নদী ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। ডিসেম্বরের মধ্যেই এ প্রকল্পের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রংপুরে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জলাবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খাল পুনঃখননসহ নানা প্রকল্প চলমান রয়েছে। তবে ভবিষ্যতের পরিবেশবান্ধব শিল্পায়নের দাবি আসা উচিত নতুন প্রজন্মের কণ্ঠ থেকে।

বুধবার (১৬ জুলাই) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস ২০২৫” এবং শহিদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তাঁর বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, শহিদ আবু সাঈদ ও তাঁর সহযোদ্ধারা যে আদর্শে জীবন দিয়েছেন, তা কেবল স্মরণীয় নয়—তা হোক আমাদের প্রতিদিনের প্রেরণা। তরুণ প্রজন্ম যেন মানবিকতা, সাহস ও ন্যায়ের পথে দেশের কল্যাণে আত্মনিয়োগ করে—এই হোক আমাদের প্রত্যাশা। আবু সাঈদ ভয়ের মুখে দাঁড়িয়ে সাহস দেখিয়েছিল। তাঁর মৃত্যু ছিল এক বিপ্লবের সূচনা, যা আমাদের মনে করিয়ে দেয়—পরিবর্তনের জন্য শুধু প্রতিবাদ নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলীসহ শিক্ষক-শিক্ষার্থী ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।

এর আগে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্যান্য অতিথিদের সঙ্গে শহিদ আবু সাঈদ তোরণ ও জাদুঘর, স্ট্রিট মেমোরি স্ট্যাম্প এবং স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা