ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তিস্তায় পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে প্লাবন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৫, ১০:১৬ সকাল

Link Copied!

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অবিরাম ভারি বৃষ্টিতে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টায় পানির উচ্চতা ৫২.২২ মিটার রেকর্ড করা হয়, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে।

নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (পানি শাখা) তহিদুল ইসলাম জানান, উজানের বৃষ্টি ও ঢলের কারণে নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে, সন্ধ্যার মধ্যে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট পুরোপুরি খুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ। নীলফামারীর পূর্ব ছাতনাই, খগাখাড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ী, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে।

এছাড়া, লালমনিরহাটের হাতিবান্ধা ও কালিগঞ্জ উপজেলার চরাঞ্চলেও পানি ঢুকে পড়েছে। নাজুক পরিস্থিতিতে অনেকেই গবাদিপশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উঁচু স্থানে সরে যাচ্ছেন।

ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, গতকাল পর্যন্ত নদীর পানি বিপৎসীমার নিচে ছিল, কিন্তু আজ সকাল থেকে তা ৭ সেন্টিমিটার ওপরে উঠেছে। স্লুইসগেট খোলা রেখে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা