ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ আগস্ট ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ

Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কর্মকর্তাদের নিয়ে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারীকৃত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৮ আগষ্ট ২০২৩ সকাল ১০টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) প্রশিক্ষন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালার প্রথম সেশন তামাকের ক্ষতিকর প্রভাব: স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপট এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সালেহ আহমদ মোজাফফর। এছাড়াও প্রবন্ধ উপস্থাপন করেন দি ইউনিয়নের কনসালটেন্ট জনাব ফাহিমুল ইসলাম , জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর গবেষনা ও পরিকল্পনা বিভাগের যুগ্ম পরিচালক, মোঃ আব্দুল খালেক, তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সহকারি পরিচালক, এনআইএলজি ও প্রকল্প সমন্বয়ক এ জেহাদ সরকার, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা এবং ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার, শারমিন আক্তার রিনি। কর্মশালার শেষপর্বে প্রতিটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সালেহ আহমদ মোজাফফর।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, কয়েক বিভাগে হতে পারে ভারী বর্ষণ

কুয়েতে আরও ২,১৯৩ জনের নাগরিকত্ব বাতিল

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

দেশের ১০ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ, কমবে রাজধানীর হাসপাতালের চাপ

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কার্বনের ৮০ গুণ গতিতে পৃথিবীকে পুড়িয়ে মারছে যে গ্যাস

মধ্যরাতের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯৬ রোগী

দেশীয় তৈলবীজে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি

টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২