ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ

তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, ভোরে বাড়বে হালকা কুয়াশা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ

Link Copied!

দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে দেশে তাৎক্ষণিক বৃষ্টির সম্ভাবনা নেই, বরং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ভোর ও রাতের দিকে কুয়াশার প্রবণতা বাড়বে এবং শীতের অনুভূতি আরও স্পষ্ট হবে বলেও জানানো হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গতকালের লঘুচাপটি ঘণীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে। এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।

তিনি আরও জানান, আজকের (২৩ নভেম্বর) পূর্বাভাস অনুযায়ী সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ও বুধবার (২৬ অক্টোবর) দিনের পূর্বাভাসেও সারাদেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। এ দুই দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

আগামী বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে অধিদফতর।

পূর্বাভাসের বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা