ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় যানবাহন চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুলাই ২০২৪, ১১:২২ সকাল

Link Copied!

কুমিল্লা (দক্ষিণ) কোটা বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিএনপি-জামাত এর সহিংসতায় তৈরি হওয়া সংকট কেটে পূর্বের ন্যয় আবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করছে। দেশের অর্থনীতির লাইফ লাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফিরছে পুরনো চিরচেনা রূপে। ট্রাক, কাভার্ডভ্যান, লরির মতো পণ্য পরিবহনকারী যানবাহন থেকে শুরু করে স্বল্প কিংবা দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংখ্যাও বাড়ছে সমানতালে। পণ্য ও যাত্রীবোঝাই এসব পরিবহন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে মহাসড়ক নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী। এতে স্বস্তিতে যাত্রী, চালক এবং শ্রমিকরা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার সড়কের কোথাও কোন সমস্যা কিংবা দুর্ভোগ নেই। নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌছছে যাত্রী পরিবহন। যাত্রীরা ভিড় জমাচ্ছেন টিকিট কাউন্টারগুলোতে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পণ্য পরিবহনগুলোও কুমিল্লা অতিক্রম করছেন স্বস্তিতে। একই দৃশ্য দেখা গেছে কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কগুলোতেও। কুমিল্লা বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীর সংখ্যাও স্বাভাবিক। এতে অনেকটাই খুশি পরিবহন চালক ও শ্রমিকেরা।

 

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার