
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে আগামী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। এর আগের দিন রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল (মঙ্গলবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।