ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

ঢাকাসহ বিভিন্ন এলাকায় শুষ্ক আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ । ৯৬ জন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করতে পারে। বাতাস ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে প্রবাহিত হবে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।

আজ সকাল ৮টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।

অন্য শহরগুলোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল – চট্টগ্রামে ১৩°–২০°, রাজশাহীতে ৭°–২২°, খুলনায় ৮°–২৩°, সিলেটে ১২°–২০°, বরিশালে ১০°–২২°, রংপুরে ৯°–২০° এবং ময়মনসিংহে ১১°–২৯° সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাঘাত দেখা দিতে পারে।