ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঢাকার ১৯ খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে : রিজওয়ানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জানুয়ারী ২০২৫, ৩:১৭ বিকাল

Link Copied!

ঢাকার ১৯টি খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে ‘ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপিং’ বা দেশের পাহাড় ও টিলাসহ প্রাকৃতিক সম্পদের মানচিত্র প্রণয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় উপদেষ্টা এ কথা জানান।

‘আমরা ঢাকার খালগুলো উদ্ধারের পরিকল্পনাতে ১৯টি খালকে বেছে নিয়ে প্রায় ১৯টির কর্মপরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছি বাজেটসহ। এটা হয়তো এ মাসের শেষের দিকে আপনাদের সামনে উপস্থাপন করব,’ বলেন রিজওয়ানা।

উপদেষ্টা বলেন, ‘দুটি কমিটি কাজ করছে, ঢাকার চারপাশের চারটি নদীকে দখল-দূষণমুক্ত করতে কি কি কাজ বাকি আছে, সেটা নিয়ে।’

‘দখল অনেকটাই মুক্ত হয়েছে, দূষণমুক্তি করতে আমরা কি কি কাজ করতে পারি, ফেব্রুয়ারির আগে এই রিপোর্ট চূড়ান্ত হবে না। জিপিএস দিয়ে আমাদের প্রত্যেকটি পয়েন্ট দেখতে হচ্ছে, শিল্প-কারখানা শনাক্তকরণ করতে হচ্ছে। পুরো শহরের স্যুয়ারেজ গিয়ে পড়ছে নদীগুলোতে।’

প্রত্যেক জেলা প্রশাসক (জেলা) তার জেলায় একটি করে নদী দখল এবং দূষণমুক্ত করার পরিকল্পনা বাজেটসহ পাঠিয়েছেন জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, সেটা থেকে আটটি বিভাগীয় শহর এবং কক্সবাজার- এই ৯টি ধরে একটি কমিটি যাচাই-বাছাই করে কর্মপরিকল্পনা ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করবে। এরপর আমরা অর্থসংস্থান করে কাজে নামতে পারব।’

তিনি বলেন, ‘ঢাকার খালগুলো ব্যাপারে আমরা দ্রুতই কাজে নামতে পারব। বাকিগুলোর ব্যাপারে আমরা উন্নয়ন সহযোগীদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছি।’

উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর যে দেশেই খোঁজ নেন না কেন নদী দূষণমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে শেষ হতে দেশ ভেদে ৫ থেকে ১০ বছর লেগেছে। কাজটা যাতে চলমান থাকে সেভাবেই একটা অ্যাকশন প্ল্যান আমরা করে দিয়ে যাব।’

তিনি বলেন, আশা করি আমরা কাজটি শুরু করে যাওয়ার সময় পাবো।

অনেক জায়গায় প্রকল্প বাতিল করে বনের জায়গা ফিরিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত হাজার তিনেক একর বন ফেরত এনেছি, রেকর্ড সংশোধন হচ্ছে। নতুন করে কাউকে কোন স্থাপনার জন্য বন ও পাহাড়ের জায়গা দেওয়া হচ্ছে না।’

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা