ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

ঢাকার বাতাসে স্বস্তি, দূষিত শহরের তালিকায় ২৪তম

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৬, ১১:১৪ সকাল

Link Copied!

রাজধানী ঢাকার বায়ুর মানে সাময়িক উন্নতি হয়েছে। সবশেষ বায়ুর মান সূচক (এএকিউআই) অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) সকালে ঢাকার বাতাসের মান জনস্বাস্থ্যের জন্য মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ছিল ৭৩। এ স্কোর অনুযায়ী শহরটির বায়ুর মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। একই সময়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ২৪তম।

এদিকে ১৮৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (১৬০), তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি (১৫৬), চতুর্থ অবস্থানে চিলির রাজধানী সান্তিয়াগো (১৩১) এবং পঞ্চম অবস্থানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১২৫) রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন দেশের বায়ুদূষণের প্রধান উৎস। এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি সম্ভব নয়।

তাদের মতে, সাময়িক উন্নতিতে সন্তুষ্ট না থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

চট্টগ্রামে ভারী বর্ষণে পতেঙ্গা সৈকত সড়ক ধস

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

ঢাকাসহ ১৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

ঢাকার বাতাসে স্বস্তি, দূষিত শহরের তালিকায় ২৪তম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১

আগামী ৭২ ঘণ্টায় বাড়তে পারে কয়েকটি নদীর পানি

পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত বাবা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আলিম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল পরীক্ষার্থীর

কৃষি উৎপাদন বাড়াতে নওগাঁয় বিনামূল্যে বীজ-সার বিতরণ

দেশের ৮০ শতাংশ বিদ্যুৎ উচ্চমূল্যে বেসরকারি খাত থেকে কিনতে হচ্ছে: বিদ্যুৎ উপদেষ্টা