
ঢাকায় আকাশ আংশিক মেঘলাসহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এসময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১৬ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল থেকেই ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পচিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সংস্থাটি আরও জানায়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৪১ মিলিমিটার।