ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

ঢাকায় থামছেই না বৃষ্টি, আজও ঝরার আশঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৫, ১০:৫৫ সকাল

Link Copied!

রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবার সকাল পর্যন্ত টানা হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা ‘ভারী বৃষ্টি’ হিসেবে বিবেচিত।

আজও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি ঝরতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির এই ধারাবাহিকতায় রাজধানীবাসীর স্বস্তি যেমন বাড়ছে, তেমনি কোথাও কোথাও জলাবদ্ধতা ও যানজটও সৃষ্টি হচ্ছে। তবে তাপমাত্রা স্বাভাবিক থাকায় গরমের তীব্রতা কিছুটা কমেছে বলে জানিয়েছে নাগরিকরা।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। ফলে ঢাকাবাসীকে ছাতা বা রেইনকোট নিয়ে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২